× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকসহ তিন মাদক কারবারী গ্রেফতার

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

১৬ এপ্রিল ২০২৬, ২০:১৪ পিএম

রংপুরে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হ‌লেন, চট্টগ্রাম চাঁন্দগাঁও উপজেলার বহদ্দারহাটের আবুল হোসেনের ছেলে মহসীন (৪৪), কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর এলাকার ওসমান আলীর স্ত্রী আজিমা বেগম (৩০) ও গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীবপুরের শমসের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০)। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে র‌্যাব। এ সময় এআই এন্টারপ্রাইজ বাস তল্লাশী করা হলে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফসহ মাদক কারবারী মোঃ মহসীনকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মিঠাপুকুর উপঝেলার বড় হযরতপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে রাখা ৮ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী আমজাদ ও আজিমাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.