নোয়াখালীর বেগমগঞ্জে পৌর হাজীপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়। বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল) দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লা আল মাহরুফের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী, প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোশাররফ কনটাক্টর, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, ফয়জুল কবির, ফিরোজ আলম শান্তসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিবাবক ও ছাত্র ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথি ও শিক্ষকগণ শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
সবশেষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, হাজী আব্দুল হাকিম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজুর রহমান।