× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসিরনগরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ: রহস্যে ঘেরা মৃত্যু

মো. নজরুল ইসলাম।

১৭ এপ্রিল ২০২৬, ১৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত।

নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনকোটা গ্রামে পুকুর থেকে চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাত ৯টার দিকে তাদের বাড়ির পাশে রতনপুর কবরস্থান সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নিহত চাঁদনী আক্তার রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। নুরজাহান বেগমও একই গ্রামের বাসিন্দা। দুজনেই সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল।

স্থানীয়রা জানান, অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো শিশু দুটি সাঁতার জানা সত্ত্বেও পুকুরের হাঁটু সমান পানিতে তাদের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারছেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.