রাজধানীর মালিবাগে ২২৪/৩ নং বাসায় নেদারল্যান্ড প্রবাসী মোঃ হোসেনের বাসায় ১২ এপ্রিল চুরি সংঘটিত হয়, বাড়ির কেয়ারটেকার মোঃ আশরাফুল আলম তুহিন ও তার স্ত্রী তিশা আক্তার বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতিমাসের ভাড়ার টাকা, পানির বিল, বাসার বিভিন্ন কাজে কথা বলে অতিরিক্ত টাকা তুলে নগদ দুই লক্ষ টাকাসহ, ফ্ল্যাটের চাবি, গাড়ির কাগজপত্র চাবি নিয়ে পালিয়ে যায়। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানার মধ্যপাড়া মালগ্রামে, আশরাফুল আলম তুহিনের পিতার নাম আবুবক্কর সিদ্দিক মাতা আশরাফুন্নেছা।
এই বিষয়ে গত ১৫ এপ্রিল রাজধানীর শাহজাহানপুর থানায় মো. হোসেনের মামাতো বোন মোছাঃ বিলকিছ আক্তার বাদী হয়ে মামলা করেন, মামলা নং ১০, ধারা ১০৯,৪০৭, পেনাল কোড ১৮৬০, প্ররোচনা মাধ্যমে চাকর কর্তৃক অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করিয়া, নগদ টাকাসহ অন্যান্য মালামাল আত্মসাৎ করার অপরাধে মামলা রুজু হয়। উক্ত মামলাটি তদন্ত করছেন শাহজাহানপুর থানার এসআই মো. আলাউল হক।
মামলার পর আসামিদের গ্রেফতারে শাহজাহানপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলাউল হকের নেতৃত্বে একটি টিম বগুড়া গিয়ে ২নং মহিলা আসামি তিশা আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে, অপর আসামি পালিয়ে যায় বলে থানা সূত্র জানায়, আসামি তিশা আক্তারকে আজ কোর্টে চালান দেয় শাহজাহানপুর থানা পুলিশ, তাকে ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরন করেন। অপর আসামি মো. আশরাফুল আলম তুহিন গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। অপর আরেকটি সূত্র থেকে জানা যায় মামলার আসামি তুহিন এবং তিশা দীর্ঘদিন মাদক কেনা-বেচার সাথে জরিত, তারা দুইজন নিয়মিত মাদক সেবন করে থাকেন।