× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুয়া সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, মাদারগঞ্জে দুই যুবককে জরিমানা

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৮ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুয়া রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা ও জাল সনদ তৈরির ঘটনায় দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, সিয়াম মিয়া নামে এক যুবক ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে এবং তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে স্থানীয় কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। 

এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.