× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশু পাবে হামের টিকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ২১:২৬ পিএম

কিশোরগঞ্জ ১৩ টি উপজেলায় ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ জন শিশু পাবে হামের টিকা। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে এ হামের টিকা দেওয়া হবে।

রবিবার ১৯ এপ্রিল বিকাল ৩ টায় জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ের সম্মলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: অভিজিৎ শর্মা জানান, সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ২০ এপ্রিল থেকে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক টিকাদান কার্যক্রম গ্রহণ করেছে।

কিশোরগঞ্জ জেলায় মোট ২ হাজার ৭৬০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। 

তিনি আরো বলেন, এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপপ্রচার রোধ করে আমরা একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.