× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দৌলতপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

রাকিব আলী দৌলতপুর প্রতিনিধি।

১৯ এপ্রিল ২০২৬, ২১:৩২ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর পরিচয়দানকারী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অব্যাহত ‘অপপ্রচার ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর উপজেলা ছাত্রদল।

রবিবার(১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা বিএনপি'র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। 

এতে লিখিত বক্তব্য পাঠ করে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন,একটি জাতীয় দৈনিক পত্রিকায় "কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা: হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী" -শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যেটি সম্পূর্ণ মনগড়া এবং পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।

উক্ত প্রতিবেদনে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে, তা চরম অসংলগ্ন ও হাস্যকর। আমরা দায়িত্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, বিগত ১৫ বছর ধরে সংশ্লিষ্ট ফিলিপনগর ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। এমনকি  দৌলতপুর উপজেলা ছাত্রদল দীর্ঘদিন যাবৎ এগারো সদস্যের আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।অথচ, প্রতিবেদক কোনো প্রকার যাচাই-বাছাই বা মাঠপর্যায়ের অনুসন্ধান না করে, এমনকি উপজেলা ছাত্রদলের দাপ্তরিক তথ্য না নিয়েই ছাত্রদলের নেতা-কর্মী উল্লেখ করে মনগড়া প্রতিবেদন তৈরি করেছেন।

সম্প্রতি নিহত শামীম জাহাঙ্গীরের বাসস্থানে তার ওপর হামলা ও হত্যার ঘটনার সময় সেখানে জমায়েত হওয়া কয়েকশো স্থানীয় মানুষের মধ্যে কাউকে-কাউকে ছাত্রদলের নেতা বা কর্মী হিসেবে পরিচয় করানো হয়েছে।

যা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য মানহানীকর। জনগণের জন্য বিভ্রান্তিমূলক।

নিজের অনুসারীদের কাছে পীর হিসেবে পরিচিতি পাওয়া শামীম আল জাহাঙ্গীর হত্যাকাণ্ডে মামলার এজাহার, চলমান তদন্ত কিংবা মানুষের মুখে-মুখেও  ছাত্রদলের অংশগ্রহণের কোনো তথ্য নেই। অথচ, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের সংগঠনের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং বিষয়টি উল্টো দিকে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরণের বিশৃঙ্খলা, হামলা বা হত্যাকাণ্ড সমর্থন করেনা। আমাদের নেতা-কর্মীরা দৌলতপুরে এধরণের কর্মকাণ্ডে জড়িত নয়।আমরা আমাদের অবস্থান আবারও স্পষ্টভাবে জানাতে চাই যে,প্রতিবেদনে বর্ণিত ওই ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই, প্রকাশিত খবরে ব্যবহার করা নাম পদবী বানোয়াট।ঘটনার আগে-পরে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর নূন্যতম সংশ্লিষ্টতা নেই।পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।আমরা অনতিবিলম্বে বাস্তবতা তুলে ধরে,ও দৈনিক যুগান্তরের প্রিণ্ট এবং অনলাইন ভার্সনে প্রকাশিত তথ্য ভুল স্বীকার করে খবর প্রকাশের দাবি জানাচ্ছি।

এসময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. বিল্লাল হোসেন,যুগ্ম আহ্বায়ক আলী আমির হামজা মিঠু শেখ,যুগ্ন আহ্বায়ক মো. মাসুদ পারভেজ রতন,যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার জাহান বেন্জু সহ উপজলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলন শেষে মাসুদুজ্জামান রুবেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.