কিশোরগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় ৫০ টি চোরাই মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
সোমবার ২০ এপ্রিল সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে চোরাই মোবাইল উদ্ধার পূর্বক হস্তান্তর করা হয়। গত এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রায় ৫০ টি চোরাই যাওয়া মোবাইল দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, উদ্ধার জনিত কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
পুলিশ সুপার বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার (ক্রাইম অ্যান্ড অপস্) কে ভালো কাজের ফলসরূপ স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ সকলেই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুবই উচ্ছসিত। পুলিশের কৃতকার্যে সন্তুষ্ট হয়ে উপস্থিত সকলেই জেলা পুলিশ কিশোরগঞ্জকে ধন্যবাদ জানিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মুকিত সরকার (অর্থ ও প্রশাসন) এবং মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং ফিরে পাওয়া সকল মোবাইল এর মালিকগণ।