× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম রুবেলার টিকা দেয়া শুরু

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২০ এপ্রিল ২০২৬, ১৫:০৫ পিএম

ঊৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের জন্য হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। 

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের পৌর কনফারেন্স হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল। 

ক্যাম্পেইন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সিভিল সার্জনসহ  স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে শুরু হয় এই ক্যাম্পেইন। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। 

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও এবার সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণ করতে হবে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়। জেলার সকল ইপিআই কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই; অভিভাবকরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে দেশের যেকোনো স্থানে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সময়মতো টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।

উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.