× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ওয়াইফাই সার্ভিস কর্মীর

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার)

২১ এপ্রিল ২০২৬, ১৫:০৪ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল)  বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি টাওয়ার এলাকায় লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।আরিফ আহমদের বাড়ি উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত আরিফ আহমদ (১৯) একজন ওয়াইফাই সার্ভিস কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে বিদ্যুৎ না থাকায় ঝুঁকি নিয়েই ওয়াইফাই লাইনের কাজ করছিলেন আরিফ। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাত সাড়ে আটটায় জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.