× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যুৎ সংকট ও তাপদাহে বিপর্যস্ত ঈশ্বরদী: ফসল নষ্ট, দুর্ভোগে রোগী-পরীক্ষার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ২১:১৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক লোডশেডিং দিনকে দিন বেড়েই চলেছে। শহরের চেয়ে গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ের চিত্র আরো ভয়াবহ। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে এখন প্রায় ৮-১০ ঘন্টায় বৈদ্যুতিক লোডশেডিং চলছে। জ্বালানিসংকটে ব্যাহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এই কারণে লোডশেডিং ক্রমেই বাড়ছে। তবে দিনের তুলনায় রাতেই গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম। এতেই পুড়ছে মাঠের সবজি, ফসল। বিপাকে পড়েছেন কৃষক, রোগি, শিশু,বৃদ্ধ ও সদ্য শুরু হওয়া এসএসসি, দাখিল, কারিগরিসহ সমমানের পরীক্ষার্থীরা। 

উপজেলার সাহাপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় বিদ্যুৎ না থাকলেও গ্রামের মানুষ বাড়ির বাহিরে গাছ তলায় বসে বিশ্রাম নিতে পারেন। কিন্তু রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু, বৃদ্ধসহ রোগিদের খুবই কষ্ট ভোগ করতে হচ্ছে। বিদ্যুৎ একবার গেলে প্রায় সময়ই দেড় থেকে ২ ঘন্টার পর আসে। আবার কিছুক্ষণ থেকেই বিদ্যুত চলে যাচ্ছে। 

কৃষক মিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকটের কারণে ক্ষেতে পানি দিতে পারছেন না। এই কারণে মাঠে থাকা নানা রকম সবজি, ফসল, লিচু, আম পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে হতাশ হয়ে পড়ছেন এই সবজি ও লিচু প্রধান অঞ্চল ঈশ্বরদীর কৃষক ও চাষীরা। 

কৃষক শাজাহান আলী বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তিনি ক্ষেতে ও সবজিতে সেচ দিতে পারছেন না। ঘনঘন লোডশেডিংয়ের কারনে সেচের মোটর/ পাম্পও পুড়ে যাচ্ছে। লিচু বাগানেও সেচ দিতে পারছেন না। তার উপর প্রচন্ড রোদ গরমের কারণে লিচুর গুটি শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এতে চাষীরা এবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হবে বলেও আশা করা যাচ্ছে। 

সদ্য শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থী আবু রায়হান মো. রিপন বলেন, পরীক্ষা শুরু হয়েছে। লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। তারপরও অতিরিক্ত গরম পড়ছে। এই কারণে নিন্ম ও মধ্যবৃত্ত পরিবারের ছেলে মেয়েরা ঠিক মতো লেখাপড়া করতে পারছে না। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও রোগিরা জানান- সরকারি হাসপাতালে প্রতিদিন গরমে আক্রান্ত হয়ে রোগি ভর্তিও সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে জেনারেটর নেই। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় সকল ধরণের রোগিরা গরমে অস্থির হয়ে পড়ছে। 

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, বিদ্যুতের লোডশেডিংসহ জ্বালানি তেলের সংকটের কারণে কৃষকের মাঠের ফসল পুড়ে ও শুকিয়ে নষ্ট হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের জ্বালানি তেল ডিজেল সরবরাহের জন্য তেল পাম্মের মালিকদের অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের কৃষি কার্ডে রেশন পদ্ধতিতে তেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  

নেসকোর আবাসিক প্রকৌশলী (এক্সইএন) মো. আব্দুন নূর বলেন, জ্বালানি সংকটের কারনে বিদ্যুৎ উৎপাৎন ব্যাহৃত হচ্ছে। তাই দাহিদার তুলনায় আমরা অনেক কম পরিমানে বিদ্যুত পারছি। এই কারণে লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। 

পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দাশুড়িয়া শাখারডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই জোনের অধিনে গ্রাহকের সংখ্যা এক লাখ ৫ হাজার ২৬১ জন। দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ২৩ মেগাওয়াট। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১২ মেগাওয়াট। 

তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদা ঢাকা থেকে সরাসরি রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই কারণে ঢাকায় বিদ্যুতের চাপ বাড়লেই আমাদের চাহিদার তুলনায় কম বিদ্যুৎ আসে। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুত পেয়েছি মাত্র ১১ মেগাওয়াট। একারণে লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। ### 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.