× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ডা. অসীম কুমার বড়ুয়া

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। ২১ এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

জানা যায়, গত ১৬ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি সর্বসম্মতিক্রমে প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়াকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ করেন। গত ২০ এপ্রিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদিত হয়।

উল্লেখ্য যে,  তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১ নভেম্বর’০৭ তারিখে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে অধ্যাপক ও উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। গত ৬ জানুয়ারি’২৪ থেকে গত ২০ এপ্রিল’২৬ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ডা. অসীম কুমার বড়ুয়া ১৯৮৮ সালে এমবিবিএস, ১৯৯৮ সালে এমসিপিএস, ডিএফএম পাস করেন। 

১৯৮৮ সালে এমবিবিএস পাস করার পর ঢাকাস্থ সমরীতা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সহকারি অধ্যপক হিসেবে একই প্রতিষ্ঠানে যোগদান করেন। ২০০৪ সালে পদান্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদান্নতি পেয়ে ২০১৪ সালে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি চন্দনাইশ পৌরসভার হারলা বড়ুয়া পাড়া গ্রামের অদিবাসী। দায়িত্ব গ্রহণ করে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.