× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ১৩:৫৯ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

​পরিবেশবান্ধব চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের করলা, চিচিঙ্গা ও শসার বীজ বিতরণ করা হয়।

​একই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর বায়োপেস্টিসাইড, বায়োম্যাক্স, আন্টারিও এবং ক্ষতিকারক পোকা দমনে পরিবেশবান্ধব 'হলুদ ফেরোমন ফাঁদ' কার্ডসহ বিভিন্ন প্রকার ক্যাটালগ ও আধুনিক চাষ পদ্ধতির নির্দেশিকা প্রদান করা হয়।

​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্র্যাকের চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল শিকদার এবং মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর।

​বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা বজায় রাখতে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও নিরাপদ পদ্ধতির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.