× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২২ এপ্রিল ২০২৬, ১৭:০০ পিএম

রংপুরে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তারসহ অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার লালমাই উপজেলার অশোকতলা এলাকায় কুমিল্লা ও রংপুর র‌্যাব যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তৌকির রহমানকে (১৯) গ্রেপ্তার করে।

তৌকির রংপুর নগরীর পূর্ব বোতলাপাড়া গ্রামের রাহেল মিয়ার ছেলে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।

তিনি আরও জানান, রংপুর নগরীর বাসিন্দা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় তৌকির দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর পরিবার তৌকিরকে সতর্ক করলে সে ক্ষুব্ধ হয়ে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত পহেলা এপ্রিল স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে তৌকির।

এ ঘটনায় ওই ছাত্রীকে উদ্ধারে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয় তার পরিবার।এরপর গত ১০ এপ্রিল ওই ছাত্রীর বাবা থানায় মামলা করলে ওই ছাত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যায় তৌকির।

মামলার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তৌকিরকে গ্রেপ্তারসহ অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অপহৃত ও অপহরণকারীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.