× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

​সিংড়া (নাটোর) প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

নাটোরের সিংড়ায় চীনাবাদাম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের শালিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আহমেদ স্থানীয় গোলকপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

​জানা যায়, দুপুরে বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় আহমেদ।

পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.