× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৩ এপ্রিল ২০২৬, ১৭:২৪ পিএম

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ, ২০২৬ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মো: গাওসুল আজিম চৌধুরী। রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই অনুষ্ঠান আয়োজন করে।   

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, সুস্বাস্থ্য নিশ্চিতে পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই। সকল বয়সের মানুষকে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পুষ্টিমান বজায় রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। 

ক্ষতিকর খাবার প্রসঙ্গে তিনি বলেন, সুস্বাস্থ্য বজায় ও মানসিক বিকাশে অতিরিক্ত লবণ, চিনি, ভাজা ও তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারের জন্য তিনি সংশ্লিষ্টেদের আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্জয় কুমার সরকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পুষ্টি মেলার আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.