× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম ফওজিয়া সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী

২৩ এপ্রিল ২০২৬, ১৮:১৫ পিএম

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানাী পিএলসি (বিজিআইসি)’র প্রতিষ্ঠাতা, প্রখ্যাত বীমাবিদ প্রয়াত এম এ সামাদের সহধর্মিনী বেগম ফওজিয়া সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী। 

১৯৪৯ সালে প্রকাশিত প্রথম বাংলা শিশু-কিশোর মাসিক ম্যাগাজিন ‘মিনার’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে তিনি নিয়মিত প্রকাশনার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে ঢাকায় তার ধানমন্ডিস্থ বাড়িতে সাহসিকতার সহিত মুক্তিযোদ্ধাদের আনা প্রথম অস্ত্র চালান মজুদ রাখা হয় এবং সেই সময় তার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের অভয় ও নির্ভরশীল স্থান। ১৯৭৩ সাল হতে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৩৮ বছর ঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী থাকা অবস্থায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য -বঞ্চিত শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে কমিউনিটি স্কুল ‘কুসুমকলি’। যা আজও চলমান। তিনি জীবদ্দশায় নানাবিধ মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার সুষ্ঠু পরিকল্পনায় প্রতিষ্ঠিত ঢাকা লেডিস ক্লাব আজও সমাজে মানব সেবায় দৃষ্টান্ত রেখে চলছে।

ফওজিয়া সামাদ ১৯২৯ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের শিলং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল সিলেটের বালাগঞ্জ উপজেলায়। তিনি ২০১১ সালের ২৫ এপ্রিল সিঙ্গাপুরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ, মেয়ে ফ্যান্সি সামাদ, তমজু সামাদ এবং সাবরিনা সামাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.