× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬, ১৯:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল দিবাগত গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলাম সহ ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত আর ৬০-৭০ জনকে আসামী করা হয়েছে।

শুক্রবার বিকেলে  মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান। তিনি আরও জানান, ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কোন এজাহার পাওয়া যায় নাই।

এদিকে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল ও হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। এসময় আমাদের দলীয় নেতাকর্মীদের মারধর,  ককটেল বিস্ফোরণ ও একটি অফিস ভাঙচুর করেছে তারা। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে।

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ছাত্রদল আমাদের উপর হামলা করে আবার আমাদের নামেই মিথ্যা মামলা দায়ের করেছে। এবিষয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিব।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.