× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

মোতাহার হোসেনঃ মিঠাপুকুর ( রংপুর)

২৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে। বিদেশী এই বরকে একনজর দেখতে ওই তরুণীর বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা।

এলাকাবাসী সুত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে এই বিয়ের ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই।

আরও জানা যায়, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভিনদেশি এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.