× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের চরাঞ্চলসহ বিভিন্ন স্হানে ভুট্টার বাম্পার ফলন

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

২৬ এপ্রিল ২০২৬, ২০:০৫ পিএম

সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই এ ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১৪ হাজার ১২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

এ চাষাবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ করেছেন কৃষকেরা। তবে বিশেষ করে উল্লাপাড়া, চৌহালী, কামারখন্দ, তাড়াশ, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলে ভুট্টা চাষাবাদ বেশি করেছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা বলছেন, ধানের তুলনায় ভুট্টা চাষাবাদে খরচ কম, লাভ বেশি। এ মৌসুমি চাষাবাদে জমিতে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হয় এবং কম খরচে কৃষকেরা এ চাষাবাদ বেশি করেছেন। বিশেষ করে যমুনা নদীর চরাঞ্চল ও খালবিল এলাকায় বিভিন্ন জাতের এ ভুট্টা চাষাবাদ করা হয়েছে।

এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছেন প্রান্তিক কৃষকেরা। ইতিমধ্যেই আগাম জাতের ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে। উৎপাদিত ভুট্টা বিশেষ করে গরু খামার ও মুরগির খামারের অন্যতম খাদ্য এবং ভুট্টার আটাসহ বিভিন্ন সুস্বাদু খাদ্য তৈরি হয়ে থাকে। ভুট্টার দানা ছাড়াও পাতা গবাদি পশুর খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এছাড়া সোনালি রঙের এ ভুট্টার থোড় ফেরি করেও বিক্রি করা হয়।প্রতি বিঘায় ২৫ থেকে ২৬ মণ ভুট্টা উৎপাদিত হয়। প্রতিমণ ভুট্টা ১১০০ টাকা থেকে ১২০০ টাকায় এখন বিক্রি হচ্ছে। এজন্য এ লাভজনক চাষাবাদে কৃষকেরা খুশি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এবার এ চাষাবাদে চরাঞ্চলসহ জেলার বিভিন্ন স্থানে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই এ লাভজনক ফসল কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ চাষাবাদে প্রান্তিক চাষীদের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বাজার ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.