× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে উপকূলীয় বনে আগুন, সহশ্রা‌ধিক গাছ পুড়ে ছাই

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:১৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সংরক্ষিত উপকূলীয় বন দখলের উদ্দেশ্যে আগুন দিয়ে গাছ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকার উপকূলীয় বনে এ ঘটনা ঘটে। এতে প্রায় সহশ্রা‌ধিক গাছ পুড়ে নষ্ট হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গুলিয়াখালী সমুদ্র সৈকত পর্যটন এলাকা ঘোষণার পর থেকেই কিছু দখলদার বনভূমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা গাছ কেটে ও আগুন দিয়ে উপকূলীয় বন ধ্বংস করছে। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল রা‌তে বনের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সীতাকু‌ণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা রনি আলী জানান, গুলিয়াখালী সি-বিচ এলাকায় ওয়ালটন গ্রুপ সংলগ্ন বনে লাগানো আগুনে প্রায় ১একর জায়গায় বিভিন্ন প্রজাতির উপকূল রক্ষাকারী গাছ পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে এক দখলদার বনভূমির ভেতরে ঘের তৈরি করে জায়গা দখলে রেখেছে। দখলকৃত এলাকার বিস্তার ঘটাতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। 

তিনি আরও জানান, দখলদারের ঘেরের ভেতরে মাছ চাষের জন্য বনের ডালপালা ব্যবহার করা হচ্ছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করার এবং তা‌দের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রেঞ্জ কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.