× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:২১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সাটুরিয়ায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট ২০২৬) উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের আস্থা অর্জনের জন্য সঠিক ও নির্ভুল কাজের বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার শারমিন সুলতানা (হরিরামপুর) এবং সাব-রেজিস্ট্রার তানিয়া সুলতানা (দৌলতপুর)। তাঁরা দলিল লেখার আধুনিক পদ্ধতি, আইনগত জটিলতা এবং সেবা প্রদানের মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সাটুরিয়া সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন। তিনি বলেন, “সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা অংশ নেন। প্রশিক্ষণে দলিল প্রস্তুত প্রক্রিয়া, রেজিস্ট্রেশন আইন, ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং নৈতিক আচরণবিধি বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.