× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নৌ পুলিশ গুলিবিদ্ধের ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৩১ পিএম

গত ২১ এপ্রিল রাতে ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধের ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত বুধবার ২২ এপ্রিল লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতব্বর।

এবিষয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির আইসি খন্দকার শফিকুল ইসলাম জানান,গুলি বর্ষণকারী দুর্বৃত্তদের চিনতে পারি নাই।তাই ৭-৮ জন অজ্ঞাতনামা হিসেবে কুষ্টিয়া সদর থানাতে একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে নিয়োজিত থাকা একটি ডেজার, একটি স্পিডবোট ও দুইটি ব্লাকহেড জব্দ করা হয়েছে। এই ঘটনা এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানান, লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের আইসি গুলি বর্ষণকারী দুর্বৃত্তদের চিনতে না পারায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে পাবনার ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অবৈধ বালু উত্তোলনের বিরদ্ধে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৌ পুলিশ ফাঁড়ির আইসি সহ ৪ কনস্টেবল ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দেশব্যাপী ব্যপক আলোড়ন সৃষ্টি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.