× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

মো. তপন মিয়া সরকার, হোমনা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৩৪ পিএম

কুমিল্লার হোমনায় ৩ কেজি গাঁজাসহ এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামাটোলা গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মো. ইমন হোসেন (২৬), এবং অপরজন কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার তলা গ্রামের তাজুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস মায়া (১৯)। 

থানাসূত্রে জানা যায়, হোমনা থানার এসআই (নিঃ) তাপস কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মা ডোর অ্যান্ড ফার্নিচার মার্টের উত্তর পাশে পাকা রাস্তা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.