× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত

সিংড়া ( নাটোর) প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪ পিএম

নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে দলবদ্ধ ভাবে ধান কেটে বিকেলে সেই ধান সম্রাট সহ আরও কয়েকজন মিলে ওই গ্রামে আউয়ালে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হলে সম্রাট ধান বোঝা মাথা থেকে নামিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেয়। এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষনা করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.