× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাত বছরের শিশুর নামে ভাঙচুরের মামলা, আদালতে জামিন

মো. সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর)

২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন।

নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম হোসেন জানান, গত ১০ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের শাহানুর রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ৩ নম্বর আসামি হিসাবে পাশ্ববর্তী উদবাড়িয়া গ্রামের শাজাহান আলী কবিরাজের ৭ বছর বয়সী প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু হুসেন আলীর নামও যুক্ত করা হয়। 

মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হলেও শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। 

অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো। ঘটনাটি বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.