× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুঁ দিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা: কমলগঞ্জে প্রতারক আটক

জায়েদ আহমেদ, কমলগঞ্জ(মৌলভীবাজার)

২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৬ পিএম

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার শমসেরনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জরিনা বেগম জানান, তিনি শমসেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই দুই অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয় দেয়। তারা বিভিন্ন কৌশলে কথাবার্তা বলে একপর্যায়ে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়।

পরে বিষয়টি টের পেয়ে জরিনা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং প্রতারকদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০)। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.