ঢাকা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ফরিদা খানম (উপসচিব)কে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ঢাকা জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারন সম্পাদক মো.মনিরুজ্জামান। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, অতিরিক্ত মহাসচিব মো. নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহতাব মাহমুদ, ঢাকা জেলার মো. হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান প্রমুখ। সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান এ সময় ভূমি অফিসের সামগ্রিক বিষয়ে প্রশাসকে অবহিত করেন, ভূমি সেবা সকলের দোর গোঁড়ায় পৌঁছাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংগঠনের পক্ষ থেকে ঢাকা জেলায় যোগদান করায় জেলা প্রশাসক ফরিদা খানম (উপসচিব)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জেলা প্রশাসকের দক্ষ নেতৃত্বে ঢাকা জেলা সারাদেশে রোল মডেল হবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আশা ব্যক্ত করা হয়।