× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা জেলা প্রশাসককে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

২৭ এপ্রিল ২০২৬, ২১:০০ পিএম

ঢাকা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ফরিদা খানম (উপসচিব)কে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ঢাকা জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারন সম্পাদক মো.মনিরুজ্জামান। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, অতিরিক্ত মহাসচিব মো. নজরুল ইসলাম,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহতাব মাহমুদ, ঢাকা জেলার  মো. হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান  প্রমুখ। সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান এ সময় ভূমি অফিসের সামগ্রিক বিষয়ে প্রশাসকে অবহিত করেন, ভূমি সেবা সকলের দোর গোঁড়ায় পৌঁছাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।  সংগঠনের পক্ষ থেকে ঢাকা জেলায় যোগদান করায় জেলা প্রশাসক ফরিদা খানম (উপসচিব)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জেলা প্রশাসকের দক্ষ নেতৃত্বে ঢাকা জেলা সারাদেশে রোল মডেল হবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আশা ব্যক্ত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.