× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উজিরপুর থানায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল)

২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম

বরিশালের উজিরপুর মডেল থানায় ৯ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উজিরপুর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবন নির্মাণের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন, বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী সাইফ ইবনে নাজির। এছাড়াও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম রকিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য খলিলুর রহমান, আহাদ হোসেন সুমন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুমসহ অনেকে।

জানা গেছে, ৪ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বাবর এসোসিয়েটস, ৩৬ ইন্দিরা রোড, ঢাকা। সংশ্লিষ্টরা জানান, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়ায় আসক্তদের চলমান আইনের আওতায় এনে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হবে এবং কেউ মাদকসেবী হিসেবে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরিচ্যুতিও হতে পারে। পরে তিনি উজিরপুর মডেল থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.