× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

২৯ এপ্রিল ২০২৬, ১৯:১৯ পিএম

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সচেতনতা সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এজেন্ট ব্যাংকিং আউটলেট ও নওগাঁর পলাশবাড়ী এজেন্ট ব্যাংকিং আউটলেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজনে বৈধ ও ফরমাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা হুন্ডির মতো অবৈধ চ্যানেলগুলোর ঝুঁকি তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো কেবল নিরাপদ ও সুরক্ষিতই নয়, বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সম্মেলনে প্রবাসীদের পরিবারের জন্য বিশেষভাবে তৈরি ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এই অ্যাকাউন্ট সেবার মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের জন্য সঞ্চয়, লেনদেন এবং বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ আরও সহজ হবে, যা প্রবাসী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা প্রবাসীদের পাঠানো অর্থ কেবল দৈনন্দিন খরচে ব্যয় না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন- শিক্ষা, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ, সঞ্চয় এবং সম্পদ কেনার কাজে ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা পরিবার ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ব্র্যাক ব্যাংকের ১,১২০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে, যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ও সক্ষমতা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.