× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংকিং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাফল্য: বিআইবিএম থেকে ‘CPAI’ সনদ অর্জন

৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM) থেকে ‘সার্টিফাইড প্রফেশনাল ইন ইন্টারনাল অডিট এন্ড ব্যাংক ইন্সপেকশন’ (CPAI) কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর পাঁচজন কর্মকর্তা।

৬ মাস মেয়াদী এই বিশেষায়িত কোর্সে সফল হওয়া কর্মকর্তারা হলেন— মোঃ সাইদুল ইসলাম (এভিপি), আবদুল্লাহ আল হেলাল (এফএভিপি), মোঃ আসাদুজ্জামান (এফএভিপি), মোঃ বরকতুল্লাহ হাসান (এফএভিপি)এবং মোহাম্মদ আখতার হোসেন (এসপিও)। তারা সকলেই অনলাইন ও অফলাইন মডিউলের মাধ্যমে আধুনিক অডিট এবং ইন্সপেকশন পদ্ধতির ওপর এই উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

উল্লেখ্য যে, এই পাঁচজন কর্মকর্তাই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ এবং তারা প্রত্যেকেই দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (IBB)-এর ‘ডিপ্লোমায়েড এসোসিয়েট (DAIBB)’। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তাদের এই নতুন প্রফেশনাল দক্ষতা অর্জন ব্যাংকের বর্তমান পরিস্থিতি উত্তরণে এবং নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত কমপ্লায়েন্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মকর্তাদের সম্মিলিত অভিজ্ঞতা এবং বিশেষায়িত জ্ঞ্যান ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও শরিয়াহ কমপ্লায়েন্স তদারকিতে নতুন মাত্রা যোগ করবে।

ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) ও পরিদর্শন বিষয়ে বিআইবিএম-এর এই উচ্চতর প্রশিক্ষণ পেশাগত উৎকর্ষ সাধনে এবং ব্যাংকিং খাতের কমপ্লায়েন্স ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.