× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসিক ' র সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন

আবু সাঈদ কাদেরী, নারায়ণগঞ্জ

৩০ এপ্রিল ২০২৬, ২১:৫২ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার দুইটি মামলায় হাইকোর্ট  জামিন দিয়েছেন। হাইকোর্টের আপীল বিভাগে দুই দিন পর আরো পাঁচটি মামলায় তার জামিনের বিষয়ে আদেশ হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টে  বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। কোর্টে আইভীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেন, এডভোকেট মোতাহার হোসেন সাজু  এবং এস এম হৃদয় রহমান মামলাটি পরিচালনা করেন। রাষ্ট্র পক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল সৈয়দ সাজিয়া শারমিন ছিলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগ  ৩ মে সেলিনা হায়াৎ আইভীর আরও পাঁচ  মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আদেশ দিবেন।

নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গত বছরের ৯ মে ভোরে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় তিনি জামিন পান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।  

নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করেন। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর পুলিশী আবেদন মঞ্জুর হয়।

উল্লেখ্য যে, হাইকোর্ট ২৬ এপ্রিল আপীল শুনানী শেষে আইভীকে আর নতুন কোন মামলায় গ্রেফতার না দেখাতে আদেশ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.