× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পুলিশের কাছে হস্তান্তর

মো. শাহীন আলম হাতীবান্ধা, (লালমনিরহাট)

৩০ এপ্রিল ২০২৬, ২১:৫৮ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ কেজি গাঁজাসহ সেলিনা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার দইখাওয়া মোড়ে সন্দেহজনক আচরণের ভিত্তিতে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি মাদক উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটককৃত সেলিনা আক্তার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আখতার আলীর স্ত্রী।

পরে স্থানীয়রা তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন—এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.