× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের জয়

পটুয়াখালী প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ২১:৫৯ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৬, ২২:০১ পিএম

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেল পূর্ণাঙ্গভাবে বিজয় অর্জন করেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করলে ফোরামের প্রার্থীরা গুরুত্বপূর্ণ সব পদে জয়লাভ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট মো. আরিফ হোসেন।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ এবং অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস (রানা)। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম নির্বাচিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেন অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল এবং অ্যাডভোকেট মারিয়াম আহমেদ।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই বিজয়ে দলীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিজয়ী প্রার্থীরা আইনজীবীদের অধিকার রক্ষা এবং সমিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.