চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি)-এর উদ্যোগে “আধুনিক পদ্ধতিতে ডেইরি খামার ব্যবস্থাপনা” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস, সীতাকুণ্ডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআরটিসি, সিভাসুর পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার প্রাক্তন পরিচালক ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন, সিভাসুর এনিম্যাল সাইন্স ও নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. ইমরাম হোসেন, পিআরটিসির প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. ইনকেয়াজ উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়য়া।
প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক দুগ্ধ উৎপাদন পদ্ধতি এবং প্রজনন সংক্রান্ত রোগ নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে সীতাকুণ্ড এলাকার প্রায় ৬০ জন ডেইরি খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রাণিসম্পদ অফিস, সীতাকুণ্ড।