× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন গোপালগঞ্জের এক কলেজছাত্রী

আবির হোসেন, কয়রা (খুলনা)

৩০ এপ্রিল ২০২৬, ২২:০৬ পিএম

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের এক কলেজছাত্রী স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় এক মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে খুলনা জজ্ কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর তার পূর্বের নাম লুনা বালা পরিবর্তন করে রাখা হয়েছে আয়েশা সিদ্দীকা। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার পিতার নাম গোপাল বালা এবং মাতার নাম জয়ন্তী বালা।

এফিডেভিট সূত্রে জানা যায়, আয়েশা সিদ্দীকা বলেন, তিনি নিজের ইচ্ছায় এবং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা ও তাদের ধর্মীয় অনুশীলন দেখে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন।

তিনি আরও জানান, ইসলাম ধর্মের শিক্ষা, নৈতিকতা ও জীবনব্যবস্থা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নামাজ, রোজাসহ বিভিন্ন ধর্মীয় আচরণ তাকে অনুপ্রাণিত করে এবং ধীরে ধীরে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্তে উপনীত হন।

আয়েশা সিদ্দীকা বলেন, “আমি বিশ্বাস করি ইসলামই  একমাত্র  শান্তির ধর্ম এবং এটি মানুষকে সঠিক পথে পরিচালিত করে। নিজের উপলব্ধি থেকেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।”

তিনি বলেন আল্লাহর রহমতে ভালো আছি এবং সেই সাথে  সবার কাছ দোয়া কামনা করেছি। পাশাপাশি তিনি ভবিষ্যতে ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে চান বলেও জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.