× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ

ইমাম হোসেন খাঁন : দাগনভূঞা (ফেনী)

৩০ এপ্রিল ২০২৬, ২২:১০ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলি হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার সাইফুর রহমান।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রুবেল রায়, ডেন্টাল সার্জন ডা. শিহাব উদ্দিন মাহমুদসহ কর্মরত চিকিৎসকগন উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.