× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ২

এম জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি

০২ মে ২০২৬, ২০:৪০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি ভাঙারি (স্ক্র্যাপ) দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কুমিরা মাজার গেইট এলাকায় কর্ণফুলী স্টিল মিলের সামনে ইসমাইল আয়রন মার্ট নামের একটি স্ক্র্যাপ দোকানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই নসিমন চালক আরমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন— মো. কামাল হোসেন (৪৪), দোকান মালিক হেলাল উদ্দিন (১৮), কর্মচারী (চাচা-ভাতিজা সম্পর্ক)
গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গ্যাস সিলিন্ডারগুলো নসিমন থেকে নামানোর সময় একটি সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.