পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামের কর্মী সমাবেশে হামলা চালিয়ে মারপিট, মোটরসাইকেলসহ খাবারের পাতিল ভাংচুরসহ খাবার নষ্ট করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপির কর্মীরা জামায়াত ইসলামের কর্মী মো. রনি নামে এক যুবককে বেদম প্রহার করে আহত করেছে।
গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফরিদপুর গ্রামের জৈনক রঞ্জুর লিচু বাগানে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জামায়াত ইসলামের মুলাডুলি ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় বিএনপি, যুবদলসহ সহযোগি সংগঠনের ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০-৮০জনকে আসামী উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনায় ঈশ^রদী জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছেন।
থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায়, ঘটনার দিন স্থানীয় জামায়াত ইসলামের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ছিল। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা খাবার খাওয়ার প্রস্তুত নেওয়ার কালে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের লোকজন বিএনপি ও যুবদল নেতা মো. আলী, মো. সজিব, মো. ইউসুফ, মো. ইশারত ও মো. আওয়ালের নেতৃত্বে ৭০-৮০ জন মোটর সাইকেল যোগে দেশীয়ও অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলাকারীরা জামায়াত নেতাদের কয়েকটি মোটর সাইকেল, প্লাস্টিকের চেয়ার ও পাতিল ভাংচুরের মাধ্যমে খাবার নষ্ট করেন। এই সময় হামলাকারীরা জামায়াত কর্মী রনিসহ কয়েকজনকে মারপিট করে আহত করেন। একই সঙ্গে পাবনা জেলা জামায়াত ইসলামের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানি খান জুবায়েরসহ জেষ্ট্য নেতাদের সঙ্গে অশালিন আচরণ করেন।
মুলাডুলি ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়া সংসদীয় আসনে জামায়াত ইসলামের প্রার্থী আবু তালেব মন্ডলের নিকট পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব পরাজিত পরাজিত হন। এরপর থেকে হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থক নেতাকর্মীরা নানাভাবে জামায়াত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারসহ উস্কানিমুলক বক্তব্য প্রদান করে উত্তেজনা ছড়াচ্ছেন। একই সঙ্গে ঈশ্বরদীর কোথাও জামায়াত শিবির সভা সমাবেশ করলেই বিএনপি নেতা হাবিবের পক্ষের লোকজন জামায়াতের সভা সমাবেশে হামলা, বোমা ও গুলি বর্ষণসহ ভাংচুর করছেন। এটা চরম নিন্দনীয় একটা বিষয়।
পাবনা জেলা জামায়াত ইসলামের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানি খান জুবায়ের জানান, দেশের রাজনীতিতে জামায়াত একটি শক্তিশালি ও বড় দল। গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে জামায়াত ইসলামের রাজনৈতিক কর্মসুচি হিসেবে শান্তি পূর্ন সভা সমাবেশ করার অধিকার রয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ঈশ^রদীর শান্তিপূর্ন রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন। হামলায় জামায়াত নেতাদের প্রায় ৪ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলেও দাবী করেন জামায়াতের এই নেতা।
এ ব্যপারে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব মোবাইল ফোনে জানান, মুলাডুলিতে জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপি, যুবদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনাটি তাঁর জানা নেই।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, এই ঘটনায় জামায়াতের মুলাডুলি ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির নামীয় ১২ জনসহ অজ্ঞাতনামা আরো ৭০-৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
