× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার !

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার::

০৩ মে ২০২৬, ১৮:১৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে আতঙ্ক আর জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদের ভিতর এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম হাফিজ উল্লাহ (৮০)।তিনি একই এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্র বলছে, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি একই এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মুন্না জানান, অভিযুক্ত ব্যক্তি নিহত হাফিজ উল্লাহ এর মুদি দোকানের সামনে সবসময় বসে থাকত। এনিয়ে নিহত হাফিজ উল্লাহ সেখানে দাঁড়াতে অভিযুক্তকে আপত্তি দিয়েছিলেন। সেই ক্ষোভ থেকে ঘটনার সূত্রপাত হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

ওদিকে নিহত ব্যক্তিকে কলম দিয়ে না ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়ে মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আহমেদ ফয়সাল জামান জানান, নিহতের নাকের মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে যে তাতে নিশ্চিত ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এটা কলমের আঘাত নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.