মানিকগঞ্জের সাটুরিয়া থানায় প্রেসক্লাব সাটুরিয়ার সাংবাদিকদের সঙ্গে থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ১১টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানায় সদ্য যোগদান করা ওসি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।
প্রেসক্লাব সাটুরিয়ার আহ্বায়ক মো. ইউনুছ আলীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা সভায় অংশ নেন। উপস্থিতদের মধ্যে সদস্যসচিব মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম ও মো. সাইফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের কার্যকরী সদস্য সিকদার শামীম আল মামুন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও মো. জাহাঙ্গীর আলমসহ অন্য সাংবাদিকেরা ছিলেন।
সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য আদান-প্রদান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সিকদার শামীম আল মামুন, মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. আজিজুর রহমান ও মো. ইউনুছ আলী।
বক্তব্যে ওসি মো. মোশাররফ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন। পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান অপরাধ দমন ও সঠিক তথ্য প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।