ট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মাসুদুল হক (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মাসুদুল হক ফেনী সদর উপজেলার বাসিন্দা এবং তার পিতা মাহবুবুল হক।
শনিবার (০২ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মহাসড়কের ভাটিয়ারীর মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকা-মুখী লেনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-২৩৪০) বেপরোয়া গতিতে চলার সময় ওই পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক চালক মুরাদ ভুইয়া (২০), পিতা রফিক ভুইয়া, চাঁদপুর—কে আটক করেছে পুলিশ এবং পিকআপটি জব্দ করা হয়েছে।
বারোআউলিয়া হাইওয়ে থানার এসআই মো: নাছির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।