× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।

০৩ মে ২০২৬, ২০:৪২ পিএম । আপডেটঃ ০৩ মে ২০২৬, ২১:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

‎শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমরান হাসনাত হিরক। সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে। ‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।

‎দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম।
‎বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.