× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় প্রসূতি নারীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধি:

০৩ মে ২০২৬, ২১:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক প্রসূতি নারীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 


এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী লিটন মিয়া বাদী হয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ব্যথা শুরু হলে  ভুক্তভোগী নারীকে দইখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চেক আপের জন্য নিয়ে গেলে। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা জোর করে রোগীকে ভর্তি করে ডেলিভারি করানোর অভিযোগ তুলেছেন ওই ভুক্তভোগী নারী। 

ওই কেন্দ্রে কর্তব্যরত এফডাব্লিউভি  শ্রী মতি নিলিমা ও আর ডি আর এস এর জননী প্রকল্পের মিডওয়াইফারী রিনা বেগম সেবার নামে অতিরিক্ত অর্থ দাবি করেন। পরিবারের সদস্যরা তা দিতে অপারগতা প্রকাশ করলে প্রসূতিকে দীর্ঘ সময় ধরে আটক রাখা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। 

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সরকারি সেবা থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে রোগীকে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে পরিবারটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলে প্রসূতিকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী লিটন মিয়া বলেন, সরকারি হাসপাতালে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা এর সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত)  খুরশিদুল আলম বলেন লিখিত অভিযোগ পেয়েছি স্যারের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে দ্রুত তাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.