× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

০৩ মে ২০২৬, ২১:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। 

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম। 
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস, এম আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম এইচ আজাদ মালদার,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন,ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি তারেক চৌধুরী প্রমুখ। এসময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে তেমনি সাংঘাতিক হওয়ারও সুযোগ রয়েছে। আপনি কোনটি হবেন সেটির সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সেটার জন্য প্রতিদিনই আপনাকে তৈরী করতে হবে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় আসবেন না। কারণ মাথায় আর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিকতা করা দু:স্বাধ্য। প্রধান অতিথি ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, এক সময়ে মানুষ  সাংবাদিকদের অনেক সম্মান করতো ও গুরুত্ব দিতো। কিন্তু সাংবাদিকদের বিভাজন এবং মিডিয়া হাউসগুলো এক শ্রেণির ভূমিদস্যু লুটেরার দখলে থাকার কারণে দিনদিন সাংবাদিকদের সম্মান কমছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরী করতে হবে। ২৪এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক অনেক স্বাধীনভাবে কাজ করছে। মুক্ত ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.