× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফজলুল হকের সঙ্গে নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজিস্ব প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০৮:৪১ এএম

চাঁদপুর জেলা সমিতির সাবেক সভাপতি প্রফেসর অ্যাডভোকেট এ কে এম ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সমিতির নেত্রীবৃন্দ। সম্প্রতি তার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরে টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সাক্ষাৎকালে নেত্রীবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

অ্যাডভোকেট ফজলুল হক সকলের কাছে তার সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চাঁদপুর জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.