বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আওতাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান রুবেল হোসেন।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য যে, মতলব উত্তর উপজেলার রুবেল হোসেন দীর্ঘ সময় ধরে ঢাকায় ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি এর আগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহসাধারন সম্পাদক এবং মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সুম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এদিকে মতলব উত্তর কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা রুবেল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।