ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ মে) বিকাল সদরপুর হাসপাতাল মোড় ও বাবুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫১ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে গোপালকৃষ্ণ সাহা (৪০), মো. শরিফুল ইসলাম (৩৬) এবং আ. মোতালিবকে পৃথকভাবে ৩,০০০ টাকা করে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় থানা পুলিশ সহযোগিতা প্রদান করে। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সঙ্গ কর্তৃপক্ষ।