× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটির স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০৪ মে ২০২৬, ১৫:৫৬ পিএম

ফেনী সদর উপজেলার ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম”-এর তৃতীয় এপিসোড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি (ফুলমস)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর আলম ভূঁঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শাহ কামাল সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমিক কুমার।

কর্মশালাটি দুইটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশ পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহ কামাল সোহাগ। তিনি শিক্ষার্থীদের আইনগত পদক্ষেপ, আইনগত সহযোগিতা গ্রহণের পদ্ধতি এবং কিশোর অপরাধের কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান এবং ভবিষ্যতে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় অংশ পরিচালনা করেন ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটির জয়েন্ট সেক্রেটারি বিবি জুলেখা। তিনি ভোক্তা অধিকার সংক্রান্ত সচেতনতা, হ্যারেসমেন্ট এবং মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অন্যের অধিকার রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনি জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে এবং সমাজে ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।

উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটির “স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম” জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে। আইন ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে সচেতন, অধিকার-সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.